সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার সোমবার পদত্যাগের পাশাপাশি তার বিদায়ের একটি সময়সূচিও ঘোষণা করতে পারেন বলে অবজারভার জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন স্টারমার। শুক্রবার তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর নেতৃত্ব নিয়ে জল্পনা আরও জোরালো হয়। এর ফলে বার্নহামের জন্য দলীয় নেতৃত্বে চ্যালেঞ্জ জানানোর পথ উন্মুক্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code