সোলাইমানি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানালেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের অভিজাত কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেছেন, ৫০০ আমেরিকানকে হত্যার একটি চক্রান্ত ঠেকাতেই ইরানের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে। সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মাইক পম্পেওর এই সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে আল আরাবিয়া। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫০০ আমেরিকানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সোলাইমানি। সেই ষড়যন্ত্র নস্যাতের সুযোগ যুক্তরাষ্ট্রের ছিল এবং আমরা সেটিই করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code