সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করায় এক বাংলাদেশি যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি দীপাবলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করায় ৫ নভেম্বর গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিককে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

জোহরের পুলিশ প্রধান আয়োব খান মাইদিন পিচাই বলেছেন, অভিবাসন আইনের ১৫ (১) (সি) ধারার অধীনে ১৬ নভেম্বর মুয়ার ম্যাজিস্ট্রেট আদালত ২৯ বছর বয়সী মিয়া আকাসকে এই সাজা দিয়েছেন।
তিনি বলেন, বর্ণবাদী মন্তব্যে, জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্টের হুমকির  অভিযোগে পেনাল কোডের ধারা ৫০৫ এবং কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্টের (সিএমএ) ধারা ২৩৩-এর অধীনে তদন্ত করা হয়েছে।

Manual5 Ad Code

৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে আয়োব খান বলেছিলেন, হিন্দু ধর্ম, মুসলমান এবং দীপাবলি উত্সব সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওর কারণে মুয়ারে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল।
সাব্বির হোসেন অ্যাকাউন্টে পোস্ট করা টিকটক ভাইরাল ক্লিপে, টুপি পরা একজন দাড়িওয়ালা যুবককে সিরিক (ইসলামে মূর্তি পূজা এবং বহুশ্বরবাদের পাপ) হিসেবে উৎসবটিকে অপমান করতে দেখা গেছে।
দীপাবলি উদযাপনকারীরা প্রার্থনা করেননি যে ভাবে মুসলমানরা ঈদে (হরি রায়ার) সময়, প্রার্থনা করেন। এটি কাফেরদের একটি উদযাপন এবং সাধারণ মানুষকে এটি অনুসরণ না করার জন্য ওই যুবক বলেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code