সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথি বাহিনীর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথি বাহিনীরইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। বুধবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি এ দাবি করেন।

Manual4 Ad Code

তবে হুথিদের এই দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ। হুথিদের সামরিক মুখপাত্র জানান, সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের পর সেটির ধ্বংসাবশেষ খুঁজতে আরও দুটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান সেখানে এলে তাদের বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

Manual7 Ad Code

ইয়াহিয়া শারি আরও দাবি করেন, চলতি সপ্তাহে সৌদি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদাহ ও আল-বায়দা এলাকায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

হুথি মুখপাত্র বলেন, যেকোনো ধরনের আগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধে সব উপায়ে ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।সূত্র, আল জাজিরা

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code