নিউজ ডেস্কঃ  সৌদি আরবের আকাশে রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

Manual8 Ad Code

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির দেওয়া তথ্যমতে, রোববার দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা।

চাঁদ দেখার জন্য গত রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি আগামী মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

Manual6 Ad Code

সৌদি আরবে আজ সোমবার রাত থেকে তারাবির নামাজ শুরু হবে।

Manual8 Ad Code

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।