সৌদি আরবে হতে পারে জামালদের প্রস্তুতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আগামী মার্চে ফিফার নির্দিষ্ট সময়ে তিনজাতির টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে স্বাগতিকরা ছাড়াও সেশেলস, ব্রুনাই অংশ নেবে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শুরুর আগে জামাল ভূঁইয়াদের প্রস্তুতিটা ভালোভাবে করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

Manual5 Ad Code

মার্চের টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি হতে পারে সৌদি আরবে! সেখানে শুধু অনুশীলন নয়, দুটি প্রস্তুতি ম্যাচও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘কোচ চাইছিলেন সম্ভব হলে দেশের বাইরে ট্রেনিং করা যায় কিনা। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও তাই চাইছেন। এখন আমরা কাতারে শুরুতে যোগাযোগ করেছিলাম। কিন্তু ওখানে তাদের ব্যস্ত সূচির কারণে সম্ভব নয়। এখন সৌদি আরবে যোগাযোগ করেছি। হয়তো সেখানে ইতিবাচক কিছু হতে পারে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code