সৌদি আরবে হুথিদের ‘ক্ষেপণাস্ত্র হামল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সৌদি আরবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির মুখপত্র আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে চালানো এই হামলার বিস্তারিত তথ্য কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে। এ বছরের শুরুতে ইয়েমেনের উত্তরাঞ্চলের আল জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code