সৌদি আরব ধীরে ধীরে ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তাঁর দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদির যুবরাজ এ কথা বলেন। তাঁর সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার সম্প্রচার হওয়ার কথা। তবে সাক্ষাৎকারটির উদ্ধৃতাংশ আগেই দেখেছে বার্তা সংস্থা রয়টার্স।
সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, ‘প্রতিদিন আমরা আরও ঘনিষ্ঠ হচ্ছি।’
উপসাগরীয় কয়েকটি দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

এখন একই পথ অনুসরণ করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের দিক থেকে বড় ধরনের চাপ আছে।

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি সৌদি আরব ও ইসরায়েল। দুটি দেশই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মিত্র হিসেবে পরিচিত। দুই আঞ্চলিক শক্তি সৌদি-ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বেশ জটিল। এ আলোচনার কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আছে। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে ইসরায়েলের সম্ভাব্য ছাড়ের ব্যাপারটি অন্তর্ভুক্ত। আলোচনার কেন্দ্রে আরও আছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তানিশ্চয়তা, রিয়াদের চাওয়ামতো সৌদির বেসামরিক পারমাণবিক কার্যক্রমে সহায়তা ইত্যাদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code