সৌদি যুবরাজের ওপর নিষেধাজ্ঞা আনতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দেয়ার অপরাধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

Manual2 Ad Code

সম্প্রতি তিনি এক বিবৃতিতে হোয়াইট হাউজকে উদ্দেশ করে বলেছেন, বিন সালমানের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তার আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ক্যালামার্ড বলেন, যারা খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক সমাজ থেকে একঘরে করে রাখতে পারলে একই ধরনের অপরাধ করার কথা যারা চিন্তা করে তারা শিক্ষা পেয়ে যাবে। খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে দেয়ার জন্যও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি।

Manual2 Ad Code

সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন বলে সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে।

Manual7 Ad Code

২০১৮ সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মাদ বিন সালমান এমন একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন যাতে সৌদি নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেয়া হয়েছিল যে, খাশোগিকে ‘ধরে আনতে অথবা হত্যা করতে’ হবে।

এই প্রথম মার্কিন সরকার খাশোগিকে হত্যার জন্য সরাসরি সৌদি যুবরাজকে দায়ী করল। তবে বাইডেন প্রশাসন বলে দিয়েছে, তারা খুনি বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code