সৌন্দর্যে জামদানি শাড়ি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: একজন নারীর মনে বিয়েকে ঘিরে থাকে অনেক স্বপ্ন কিন্তু বিয়ের দিন যখন ঘনিয়ে আসে, তখন সেই স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে মানসিক একটা চাপও তাকে ঘিরে ধরে। তবে সেই মানসিক চাপ কিছুটা হলেও লাঘব হয়, যদি সে নিজের পছন্দ অনুযায়ী বিয়ের পোশাক পরতে পারে।   দেশীয় শাড়ির মধ্যে জামদানি শাড়ি সব সময় বাঙালি নারীদের পছন্দের পোশাক। প্রায় প্রতিটা অনুষ্ঠানে নারীরা জামদানি শাড়ি পরেন। বিয়েতে মূলত হলুদের অনুষ্ঠানে অনেকে কাকলী তালুকদার জামদানি শাড়ি পরে থাকেন। তবে সময়ের সঙ্গে মানুষের রুচিবোধ, সাজগোজ এবং পোশাকে পরিবর্তন এসেছে। সেই সঙ্গে দেশীয় শাড়ির কদর বেড়েছে অনেকের মাঝে। এখন অনেকে বিয়ের অনুষ্ঠানে কাতান এবং বেনারসির পাশাপাশি জামদানি শাড়িকে গুরুত্ব দিয়ে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code