স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন আজ অনুমোদন করেছে। মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন, পদক্ষেপটি বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরো প্রকট করতে পারে। ভিয়েনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা প্রস্তাব করেছিল। সরকারের যুক্তি, এই পদক্ষেপ নারীদের নিপীড়ন থেকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। গ্রিন পার্টি এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে ভোট দিয়েছে। তারা বলেছে, পদক্ষেপটি সংবিধানবিরোধী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code