স্কুল শিক্ষার্থীদের বৃত্তি আর টিফিনের টাকায় দুস্থদের ঈদ উপহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সংবাদদাতা রাজশাহী :: ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনার কাশীনাথপুরের স্কুল শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি আর টিফিনের টাকা বাচিয়ে দুস্থদের নতুন পোশাক দিয়েছে। এরসঙ্গে রয়েছে চিনি, সেমাই ইত্যাদি। বৃহস্পতিবার দুপুরে বেড়া উপজেলার কাশীনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা মানবতা বিপনী থেকে এসব সামগ্রী বিতরণ করে।

Manual1 Ad Code

কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের পরিচালক অধ্যাপক সালাহ উদ্দিন বলেন, শুরুতে শিক্ষার্থী একটি মানবতা বিপণী প্রতিষ্ঠা করে। সেখানে তারা পুরো জামা-কাপড় জমা করে। আর এখান থেকে সুস্থরা চাহিদা মতো নিয়ে যায়। কয়েকমাস আগে থেকেই ছাত্র-ছাত্রীরা সিদ্ধান্ত নেয়। ঈদের আগে পুরনো নয়, নতুন পোশাক বিতরণ করা হবে। কেউ তাদের মেধাবৃত্তির টাকা আবার কেউ টিফিনের টাকা আবার কেউ হাত খরচের টাকা থেকে দানের জন্য সঞ্চয় করে।

Manual8 Ad Code

কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মিরাজুল জানায়, ঈদে নিজেরা নতুন কাপড় পড়ব, কিন্তু পাশের দরিদ্র অনেকেই পড়তে পারবে না, এটা আমাদের ব্যথিত করে। তাই আমরা সব বন্ধুরা মিলে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উদ্যোগ দেখে এলাকার অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আমাদের উৎসাহিত করেছেন। তারাও আগামীতে এমন উদ্যোত নেবেন বলে জানিয়েছেন। নতুন পোষাক নিয়ে দুস্থ লোকজনের আনন্দ দেখে আমরা দারুণ খুশি।

Manual4 Ad Code

স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আমরা মানবিকতার শিক্ষা দিয়ে থাকি। ওদের সব সময় বুঝাতে চেষ্টা করি, শুধু নিজেরা ভালো থাকলেই হবে না, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করতে হবে। এভাবেই শিক্ষার্থীদের ভেতর একটা চেতনার জন্ম নিয়েছে। এখানে বহু সংখ্যক ছাত্র- ছাত্রী মেধাবৃত্তি পান। ওরা সেই টাকা সঞ্চয় করে, টিফিনের টাকা বাঁচিয়ে, কখনও হাত খরচের টাকা থেকে এমন একটি কাজ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code