স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সুখবর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর কমোনোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী বলেন, স্টার্ট-আপ উদ্যোক্তাদের আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্য সব রিপোর্টিং-এর বাধ্যবাধকতা হতে অব্যাহতি এবং এ ধরনের কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার ০.৬০ শতাংশের পরিবর্তে ০.১ শতাংশ করার প্রস্তাব করেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code