২৯ প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার অধিকার বিঘ্নিত হবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: রাষ্ট্রীয় ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ (ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা সিআইআই) ঘোষণা করার সঙ্গে জনগণের তথ্য পাওয়ার অধিকার বিঘ্নিত হওয়ার কোনও সম্পর্ক নেই। তথ্যপ্রাপ্তির অধিকারের সঙ্গেও এটি সাংঘর্ষিকও নয়। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

Manual4 Ad Code

রবিবার (৯ অক্টোবর) আইসিটি বিভাগ থেকে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো থেকে কোনও ধরনের তথ্য পাওয়া যাবে না বলে বানোয়াট ও মনগড়া বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান। তবে এ ব্যাপারে সরকারের বক্তব্য হলো,  ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ হচ্ছে সরকার ঘোষিত এমন কোনও বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো, যা কোনও তথ্য-উপাত্ত বা কোনও ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ বা সংরক্ষণ করে। যা ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন হলে জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় অখণ্ডতা বা সার্বভৌমত্বের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code