চাঁদে নারী নভোচর পাঠাচ্ছে আমাজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: চাঁদে মহিলা নভোচর পাঠাচ্ছে বিশ্বের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। আমাজনের প্রধান জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’ সম্প্রতি এই ঘোষণা দেয়। আগামী চার বছরের মধ্যে চাঁদে তারা পাঠাবে নারী নভোচর। পুরোদমে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় জানিয়েছেন জেফ বেজোস। চন্দ্রাভিযানের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরি করছে ব্লু অরিজিন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুমতিক্রমে তার প্রাথমিক পরীক্ষাও হয়েছে বলে দাবি করেন জেফ বোজোস।

Manual8 Ad Code

জানা গেছে, বিই-৭ নামের একটি ইঞ্জিন তৈরি করেছে বছরের পর বছরের চেষ্টায়। একে চাঁদে অবতরণের মতো করেই তৈরি করা হয়েছে। ল্যান্ডার হিসেবে ব্যবহারে যাতে সমস্যা না হয়, তার জন্য তরল অক্সিজেন বা তরল হাইড্রোজেনের সাহায্য ইঞ্জিন চালানোর পরিকল্পনা করেছেন ‘ব্লু অরিজিন’-এর বিশেষজ্ঞরা।ব্লু অরিজিন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪-এর চন্দ্রাভিযানের নাম রাখা হচ্ছে ‘ব্লু মুন।’ প্রস্তুতি দীর্ঘদিন ধরে চললেও, আনুষ্ঠানিকভাবে জেফ বেজোস নিজের মহাকাশ সংস্থাটিকে প্রকাশ্য আনেন ২০১৯ সালে। আর তখনই চাঁদে নারী নভোচর পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। মাত্র এক বছরের মধ্যে কাজ বেশ দ্রুতই এগোচ্ছে তার সংস্থায়। তবে এই অভিযানে ‘ব্লু অরিজিন’ একা নয়, তাকে সাহায্য করছে আরো তিন সংস্থা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code