কোটি মানুষ যুক্ত হলো থ্রেডসে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার থ্রেডস প্ল্যাটফর্মে ইতোমধ্যে ১ কোটির ওপরে ব্যবহারকারী সাইন-আপ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ জানান, চালু হওয়ার প্রথম সাত ঘণ্টার মধ্যেই সাইনআপকারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। জাকারবার্গ তার থ্রেডসকে টুইটারের ‘বন্ধুসুলভ প্রতিদ্বন্দ্বী’ বলে আখ্যায়িত করেছেন।

Manual7 Ad Code

বিবিসি জানায়, থ্রেডস’র অনেক ফিচারই টুইটারের মতো। এখানে সর্বোচ্চ ৫০০ অক্ষরের লেখা পোস্ট করা যায়। এটি টুইটারের চেয়ে বড় হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ জানান, এমন পর্যায়ে আসতে একটু সময় লাগবে। তবে এই অ্যাপের একটি সমস্যা হলো- এর অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে পুরো ইনস্টগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। তবে শুধু থ্রেডস অ্যাকাউন্টটি ডি-অ্যাকটিভেট করা সম্ভব বলে জানানো হয় মেটার পক্ষ থেকে। এতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হবে না।

বর্তমানে ১০০টির বেশি দেশ থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্যে থাকলেও আইনগত কারণে ইউরোপীয় ইউনিয়ন আপাতত বাদ আছে। মেটা বর্তমানে এই অ্যাপকে প্রাথমিক সংস্করণ হিসেবে ঘোষণা দিচ্ছে। ভবিষ্যতে এটাতে আরও নতুন ফিচার যুক্ত হতে পরে তাই এমন ঘোষণা দিচ্ছে বলে জানায় বিবিসি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code