

ডেস্ক নিউজ:
মিয়ানমারে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার আগে আসিয়ানের কোনও দূতকে স্বাগত জানানো হবে না বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার।টেলিভিশনে দেওয়া ব্রিফিংয়ে নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন সামরিক কাউন্সিলের মুখপাত্র মেজর কাউং হেট সান। মেজর কাউং হেট সান বলেন, স্থিতিশীলতা ফেরার আগে আসিয়ান প্রতিনিধির সফরের সঙ্গে সরকার একমত নয়। কেননা, এতে করে বিক্ষোভকারী ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে আরও রক্তক্ষয়ী সহিংসতার পথ উন্মোচিত হবে।