স্পাইডার ম্যানকে বিদায় জানিয়ে পরামর্শক হতে চান টম হল্যান্ড

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। এই দীর্ঘ পথচলায় একসময় চরিত্রটি ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে ২০২১ সালে ‘নো ওয়ে হোম’-এর পর পাঁচ বছরের বিরতি ভেঙে আবার ফিরছেন পিটার পার্কার হিসেবে। আগামী ৩১ জুলাই মুক্তি পাবে নতুন সিনেমা ‘ব্র্যান্ড নিউ ডে’। এবার শুধু অভিনয় নয়, সিনেমার গল্প তৈরিতেও সরাসরি ভূমিকা রেখেছেন টম হল্যান্ড।

Manual8 Ad Code

২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ দিয়ে পিটার পার্কার চরিত্রে প্রথম দেখা দেন তিনি। এরপর ‘ইনফিনিটি ওয়ার’, ‘এন্ডগেম’-এ ছিলেন অ্যাভেঞ্জারদের সঙ্গে। আর ‘হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’, এই তিনটি একক সিনেমা ছিল তুমুল আলোচিত ও ব্যবসাসফল। এই দীর্ঘ যাত্রায় চরিত্রটির ভেতর-বাইর এখন তার চেয়ে ভালো আর কেইবা জানেন।

এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে টম হল্যান্ড জানান, এবারই প্রথম রাইটার্স রুমে আমন্ত্রণ পেয়েছেন তিনি। চিত্রনাট্যকাররা প্রতি দুই সপ্তাহে প্রযোজকদের সঙ্গে বৈঠক করতেন, সেখানে নতুন আইডিয়া নিয়ে আলোচনা হতো। হল্যান্ড নিজেও একটি ভাবনা সেই টেবিলে রেখেছিলেন। প্রশ্নটা ছিল এরকম, কী হবে যদি পিটার পার্কার হঠাৎ নিজের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে? এই ভাবনাকে তিনি মজা করে বলেছিলেন ‘স্পাইডার-পিউবার্টি’ বা স্পাইডার-বয়ঃসন্ধি। নামটি মার্ভেল স্টুডিও পছন্দ না করলেও মূল ভাবনাটি তাদের মনে ধরেছিল, যা থেকেই তৈরি হয়েছে ব্র্যান্ড নিউ ডে-র মূল প্লট।

Manual4 Ad Code

এই সিনেমায় পিটার পার্কারকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। টম হল্যান্ড বলেন, “আমরা এর আগে পিটারকে হাইস্কুলের গণ্ডিতে দেখেছি। এবার সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। সম্পূর্ণ একা, কোনো বন্ধু নেই, কোনো আস্থার জায়গা নেই।” পিটারের ক্ষমতাগুলো এবার অপ্রত্যাশিতভাবে বদলাতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

ভবিষ্যৎ নিয়েও খোলামেলা কথা বলেছেন হল্যান্ড। তিনি ইঙ্গিত দিয়েছেন, স্পাইডার-ম্যান হিসেবে তার যাত্রা হয়তো বেশি দিন নেই। তবে অভিনয় ছাড়লেও পরামর্শক হিসেবে পাশে থাকতে চান পরবর্তী প্রজন্মের জন্য। এম্পায়ারকে তিনি বলেন, “যদি আমার জায়গায় নতুন কোনো স্পাইডার-ম্যান আসে, তাহলে রবার্ট ডাউনি জুনিয়র আমার জন্য যা করেছিলেন, তা করতে পারলে পরম তৃপ্তিতে এই চরিত্র থেকে অবসর নিতে পারব।” উল্লেখ্য, মার্ভেলে টম হল্যান্ডের অভিষেকের সময় আয়রন ম্যান তথা রবার্ট ডাউনি জুনিয়র তাকে দিকনির্দেশনা দিয়েছিলেন।

Manual5 Ad Code

‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি। স্পাইডার-ম্যানকে বিদায় জানাতে না চাইলেও মনে হচ্ছে এখন আমি প্রস্তুত।” একইসঙ্গে জানিয়েছেন, তিনি চান না তার কারণে নতুন কোনো প্রতিভা এই চরিত্রে কাজের সুযোগ থেকে বঞ্চিত হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code