স্পেনের ফরোয়ার্ডদের ঝড়ে প্রথমার্ধে লণ্ডভণ্ড কোস্টারিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ও আমেরিকা মহাদেশের দেশ কোস্টারিকা। ম্যাচের শুরুতেই গোলের বন্যা বইয়ে দিয়েছে লুইস এনরিকের দল। স্পেনের ফরোয়ার্ডরা একে একে তুলে নিয়েছে তিনটি গোল। তাতে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের শুরুতেই তিন গোল করায় জয়ের পথ তৈরি হয়ে গেছে স্প্যানিশদের। গোল তিনটি করেছেন ওলমো, অ্যাসেনসিও ও ফেরান তোরেস। বুধবার (২৩ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত স্পেন। কোস্টারিকার ডি-বক্সে শুধু গোলরক্ষককে পেয়েও গোল দিতে পারেননি ওলমো। তার দুর্বল আকৃতির শট গোলবারের বাইরে দিয়ে যায়। গোল পোস্টের ৪০ গজ দূর থেকে বাম দিক দিয়ে অসাধারণ ক্রস করেন পেদ্রি, কিন্তু ওলমো কাজে লাগাতে পারেননি।

Manual8 Ad Code

তবে সেই ভুল দ্বিতীয়বার করেননি ওলমো। ১১তম মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্পেন। কোস্টারিকার ডি-বক্সের বাইরে থেকে আলতো করে বল তুলে দেন গাভি। দারুণ দক্ষতায় সেই বল নিজের দখলে নিয়ে কোস্টারিকার গোলরক্ষককে ফাঁকি দিয়ে দলকে উল্লাসে ভাসান ওলমো।

তার ১০ মিনিট পর সেই তালিকায় নাম লেখান মার্কো অ্যাসেনসিও। ২১তম মিনিটে জর্ডি আলবার বাম দিক থেকে নেওয়া ক্রস থেকে নাভাসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান অ্যাসেনসিও।

Manual5 Ad Code

আর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফেরান তোরেস। ডি-বক্সে দুয়ার্তে ফাউল করে বসেন আলবাকে। যার সুবাদে পেনাল্টিতে বাঁ-দিকে নিচু শট নেন তোরেস। কোটারিকার তারকা গোলরক্ষক নাভাস ডান দিকে ঝাঁপ দেন। তবে বল যায় বাম দিকে। যার ফলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। এরপর আর গোল না হলে বিরতিতে যায় দুই দল।

১৯৩৪ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে ৩ গোল দেয় স্পেন। এ ছাড়া ২০১৪ সালে ব্রাজিল-জার্মানি ম্যাচের পর এই প্রথম কোনো দল আধঘণ্টার মধ্যে দুই গোল দেয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code