স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন:
স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের কাছে তার পরিচয়পত্র প্রদান করেছেন।

গত ২৬ এপ্রিল, সোমবার রাজধানী মাদ্রিদে স্পেনের রাজকীয় প্রাসাদে আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিচয় প্রদান অনুষ্ঠানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

পরিচয়পত্র প্রদানের পর স্পেনের রাজা এবং বাংলাদেশের নবনিয্ক্তু রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজা নবনিয্ক্তু রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ রাজা ষষ্ঠ ফেলিপেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

 

Manual5 Ad Code

 

এসময় রাষ্ট্রদূত উল্লেখ করেন যে  বাংলাদেশের স্বাধীনতার পরপরই যে গুটিকয়েক রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, স্পেন তার মধ্যে অন্যতম। তিনি আরো উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত এক দশমিক এক মিলিয়ন রোহিঙ্গাদের দুর্দশার কথা ব্যক্ত করে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের স্বদেশ ভূমি মিয়ানমারে  সম্মানজনক প্রত্যাবাসনে স্পেন সরকারের অব্যাহত ও কার্যকরী সহযোগিতা কামনা করেন। বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখপূর্বক, রাষ্ট্রদূত সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি ফরেন অফিস কনসালটেশন, দৈতকরপরিহার, দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ ও সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি সম্পাদনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্পেনে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ও বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ সম্প্রসারণের জন্য রাজার সহযোগিতাও কামনা করেন। রানী সোফিয়ার বাংলাদেশে কয়েকবার ভ্রমণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত রাজাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

 

 

Manual4 Ad Code

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আশাবাদ ব্যক্ত করেন যে, তার দায়িত্ব পালনকালে স্পেন- বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান হবে। রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যে সন্তুষ্টি প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে বাণিজ্য আরো নিবিড়তর হবে। স্পেনের রাজা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। একান্ত এ বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code