স্পেনের লেলিদায় বাংলাদেশীদের জন্যে মসজিদ ও কবরস্থান তৈরির আশ্বাস

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :

Manual2 Ad Code

কাতালোনিয়ার লেলিদায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির সাথে মত বিনিময় করেছে এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়া ইআরসি-এর নেতৃবৃন্দ। সেখানে ইআরসি’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশীদের জন্যে মসজিদ ও স্থায়ী কবরস্থান তৈরির আশ্বাস দেয়া হয়েছে।

দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের তত্ত্বাবধায়নে দলের ইমিগ্রেশন বিষয়ক নেতা ও সংসদ সদস্য রবার্ট মাসি নাহার সৌজন্য সাক্ষাতে যোগ দেন।

গত ১১ জুন শুক্রবার লেলিদার বেলপুচের মেয়রের আমন্ত্রণে ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতা লেলিদায় ইআরসি’র সিটি মেয়র জরদি আস্টিয়ারতে, সংসদ সদস্য অ্যানেস গ্রানোলিয়াস, সংসদ সদস্য সারা সানচেস, কমিশনার দোলস। মতবিনিময় সভায় লেলিদার বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খায়রুল মাতিন নাহার,  হারুন, হোসাইন সাঈদ তোফাজ্জেল, তৌহিদ, মুসাসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশী কমিউনিটিকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। এর মধ্যে ছিলো, ২০২২ সালের মধ্যে কবরস্থান, স্থায়ী মসজিদের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন। এ ছাড়া প্রতিবছর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এ ছাড়া বাংলাদেশীদের জন্যে খেলার মাঠ ও শরীর চর্চা কেন্দ্রের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন। মতবিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য রবার্ট মাসি নাহার তার বক্তব্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির আন্তরিক সহযোগিতা ও আতিথীয়তার জন্যে ভূয়সী প্রশংসা করেন। এ সময় দলটির নেতৃবৃন্দের কাছ থেকে বাংলাদেশী কমিউনিটির জন্য জরুরী ও গুরুত্বপূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে আনন্দময় অভিব্যক্তি প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code