স্পেনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চান মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

রবিবার (৩১ অক্টোবর) রোমে জি-২০ শীর্ষ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে দুই নেতার “ফলপ্রসূ” আলোচনা হয়।

Manual2 Ad Code

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য তার ইতালীয় সমকক্ষ মারিও দ্রাঘির আমন্ত্রণে রোমে থাকা প্রধানমন্ত্রী মোদি, সানচেজের সাথে বৈঠকের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সাথে ছিলেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে এক বিবৃতিতে বলা হয়, উভয় নেতাই ভারত ও স্পেনের মধ্যে সম্পর্ক গভীর করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। দুই দেশ বাণিজ্য, শক্তি, উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, স্পেনকে ভারতে সবুজ হাইড্রোজেন, পরিকাঠামো এবং প্রতিরক্ষা উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code