স্বদেশ ফোরাম’র অন্তরঙ্গ আড্ডা – সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্য কর্মের নিবেদিত প্রাণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী সাহিত্য কর্মের এক নিবেদিত প্রাণ। তিনি একজন সাদা মনের মানুষ। বিত্ত নয় চিত্ত প্রশান্তির জন্য লেখালেখি তাঁর। প্রবাসের কঠোর জীবনে সাহিত্য কর্ম ও লেখালেখি করে যাচ্ছেন নিয়মিত। তিনি একজন সফল সাহিত্যিক ও সংগঠক হিসেবে দেশ- বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তাঁর চিন্তা- চেতনায় স্বদেশ ও ভাষা। যা বুকে লালন করে প্রবাস জীবন কাটছে।তিনি পরিচয়ে আপাদমস্তক একজন খাঁটি বাঙালি।

নিউইয়র্ক -এর সামাজিক – সাস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম-এর আয়োজনে ছড়াকার- কবি- সংগঠক- এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬১ তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১৭ জুলাই শনিবার বিকেলে নিউইয়র্ক -এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরাম-এর সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য। প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সাপ্তাহিক দেশ -এর সম্পাদক মিজানুর রহমান ও জালালাবাদ ল’সোসাইটি -এর সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম।

Manual2 Ad Code

আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন–এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট এম জাকির এইচ মিয়া, এডভোকেট এ এফ এম মুঃ জুবাইর হুসাইন, সাবেক অধ্যাপক সুধীর চন্দ্র দাস, কবি আব্দুস শহীদ, এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কবি আব্দুল আজিজ, কবি আব্দুল জলিল,সমাজসেবী মোহাম্মদ আলমগীর, শিল্পী মোঃ ফজলে আলী কচি,কবি কিবরিয়া চৌধুরী, কবি কাজী জামান, মাষ্টার আনিস আহমদ,কবি দেওয়ান নাসের রাজা,ছড়াকার রনক আহমদ চৌধুরী, সমাজসেবী মাসুদ মোরশেদ, অবিনাশ রায়,কাজী অহিদুল হক,কুতুব উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

উপস্থাপনায় ছিলেন কবি আবুল বাশার। শুরুতে সুফিয়ান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code