বুনন প্রকাশিত শহিদুল শাহ রচিত ‘বিশুদ্ধ শহরের নিষিদ্ধ গল্প’ উপন্যাসের পাঠ-উন্মোচন…

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: সন্ধ্যায় বুনন প্রকাশন এর কার্যালয়ে নবীন কথাসাহিত্যিক শহিদুল শাহের উপন্যাস ‘বিশুদ্ধ শহরের নিষিদ্ধ গল্প’র পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়। যে উপন্যাস প্রকাশের পূর্বেই (যারা পাণ্ডুলিপি পড়েছেন বা শহিদুল শাহের ফেসবুক পেইজে অংশবিশেষ পড়েছেন) সুধী মহলে ব্যাপক প্রশংসিত হয়। এই উপন্যাসে লেখক অনেক অজানা অপ্রকাশিত নতুন বিষয়ের অবতারণা করেছেন, তুলে ধরেছেন সমাজে শিকড় গজিয়ে থাকা অনেক সংস্কার বিরুদ্ধেও। উপস্থিত সকলে প্রকাশিত উপন্যাসের এবং লেখকের সাহসী উচ্চারণের প্রসংশা করেন। উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, কথাসাহিত্যিক শামসুল কিবরিয়া, লেখক আল-আমিন, লেখক ও সম্পাদক ইনামুল ইসলাম রানা, ছড়াশিল্পী ওবায়দুল মুন্সী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code