কবিতা : ধারকৃত শব্দমালা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মি.র. চৌধুরীর

Manual8 Ad Code

কবিতা

Manual6 Ad Code

ধারকৃত শব্দমালা

Manual7 Ad Code

ভেবেছিলাম নব শব্দে গাঁথা হবে
নব কাব্যমালা!
ভাবনায় ভাবনায়, মাথা ধরে যায়,
অকৃতকার্য শব্দ গড়ায়,
তবু লিখে যাই ধারকৃত শব্দ মালায়।
নব দিনের নব্য ভাবুক,
চিবিয়ে চলেছি পুরাতন স্তবক।
রস বেরিয়ে নীরস কবেই,
তবুও চিবাই রসের আশায়
কাব্য গেঁথে চলি
ধারকৃত শব্দ মালায়।
সভা কিংবা সেমিনার,
রাজপথ কিংবা গলির মোড়,
তুমুল হট্টগোল,
খোঁজে ফিরি নব ধ্বনি হাল জামানায়,
পরিশেষে ইতি টানি
ধারকৃত সেই শব্দমালায়।
—

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code