স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মনফী সুপার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি:

Manual5 Ad Code

ইতালি মনফালকনে যুব সমাজকে খেলাধুলার সংস্পর্শ রেখে মানসিক ও শারীরিক বিকাশে সহযোগিতার লক্ষ্যে স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত বাংলাদেশ সোশাল এন্ড কালচারাল এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় মনফী সুপার ফুটবল লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃজিয়াউর রহমান খান সোহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ সভাপতি মামুন আল রশিদ এর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস রোম ইতালি শামীম আহসান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোমের শ্রম কাউন্সিলর আরফানুল হক ,স্বদেশবিদেশ পত্রিকার প্রধান ও প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল আহমেদ ,স্বদেশ-বিদেশ পাঠক ফোরাম মনফালকনে ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা খন্দকার তোফাজ্জল হোসেন তপন ,ফরিদুল ইসলাম আনিস, ফরিদ আহমেদ, জনি মিয়া, সারোয়ার কাওসার, রাফিক লিটন,আবুল হোসেন পাপ্পু,মাজহারুল ইসলাম।

Manual1 Ad Code

বিজয়ী দল বন্ধু একাদশের অধিনায়ক আপেল ও তার দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন মান্যবর রাষ্ট্রদূত শামীম আহসান ও রানার আপ দল ভাই বন্ধু একাদশের অধিনায়ক ইয়াসিনের হাতে রানারআপ ট্রফি তুলে দেন শ্রম কাউন্সিলর আরফানুল হক।তাছাড়াও সেরা গোলকিপার,সর্বোচ্চ গোলদাতা,ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ট্রফি দেওয়া হয়।

সভাপতি তার বক্তব্যে অঞ্চল কোন শহরে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং প্রবাসী রেমিটেন্স যুদ্ধাদের নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা এই শহর থেকে মিলানে পাসপোর্ট নবায়ন ও যাবতীয় অন্যান্য কাগজপত্র করতে অনেক সময় ও ব্যায় সাপেক্ষ।

Manual5 Ad Code

এই সমস্যার সমাধানের লক্ষ্যে জোড়ালো দাবী করে বলা হয় এ শহরে যেন অতি শীঘ্রই একটি কনস্যুলার সেবার ব্যবস্থা গ্রহণ করেন এবং তা পরিচালনায় সহযোগিতার জন্য যেন কোনো সামাজিক সংগঠন কে দায়িত্ব দেয়া হয় তা না হলে সুবিধাভোগীরা এর সুবিধা নেবে। আরও অনুরোধ করা হয় ভেনিস অঞ্চলের আশেপাশে প্রায় ৫০ হাজার বাংলাদেশির স্থায়ী বসবাস সে জন্য অতি শীঘ্রই একটি স্থায়ী কন্সুলার ক্যাম্প স্থাপনের জন্য বিনীত ভাবে অনুরোধ করা হয়। বিশেষ অতিথি শ্রম কাউন্সিলর আরফানুল হক তার বক্তব্যে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং অয়েজ অব আনার্স এর গুরুত্ব তুলে ধরে।

Manual8 Ad Code

স্বদেশ-বিদেশ এর প্রধান ও প্রতিষ্ঠাতা সম্পাদক ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন স্বদেশ-বিদেশ পাঠক্রম একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এখানে সকলের সহাবস্থান এর মাধ্যমে কমিউনিটির কল্যাণে কাজ করা হয়।প্রধান অতিথি শামীম আহসান অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যা উপস্থিত সকলে গভীর মনোযোগ সহকারে শোনেন।উনি আশ্বাস দেন যত দ্রুত সম্ভব মনফালকনে একটি কনস্যুলার সেবা দেয়ার ব্যবস্থা করবেন।প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দেন। প্রবাসে বাঙালি জাতির মর্যাদা রক্ষায় সবাই এ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে অনুরোধ জানান।

প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা খেলাধুলা ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়াকে অনেক অনেক প্রশংসা করেনহ।প্রবাস জীবনের যেকোনো জাতীয় সমস্যা ওনাকে অবহিত করতে অনুরোধ করেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে নিশ্চিয়তা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code