স্বপ্নজয়ের গল্প শোনালেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে একটি সাধারণ পরিবারে তার জন্ম। সেখান থেকে উঠে এসে বলিউডে জায়গা করে নেওয়া, এরপর দক্ষিণী সিনেমায় সাফল্য। আর এবার বিখ্যাত কান উৎসবের লাল গালিচায় পদচারণা। স্বপ্নের এই পথচলা তরুণ অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের।
ক্যারিয়ারের শুরু থেকেই ভেবেছিলেন, এক দিন ফ্রান্সের কান সৈকতে হাজির হবেন। নিজ চোখে দেখবেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় উৎসবটি। সেই স্বপ্ন যখন পূরণ হয়েছে, তখন তার খুশি-উচ্ছ্বাসের জোয়ার আর বাঁধ মানছে না।

ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় ম্রুনাল ঠাকুর বললেন, ‘এই মেয়েটা একটি ছোট্ট শহর থেকে এসেছে। আমি জানতাম, একদিন কান উৎসবে অংশ নেবো। জার্নিটা অবশ্যই কঠিন ছিল। কিন্তু এটাই তো জার্নিকে রোমাঞ্চকর করে তোলে, তাই না?’

Manual8 Ad Code

অন্যদের উৎসাহ দিয়ে ম্রুনালের বার্তা, ‘প্রত্যেকের নিজস্ব সংগ্রাম আছে। কেউই সহজে কিছু পায় না। আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। এই যে আমি, একটা ছোট্ট শহর থেকে এসে কানের লাল গালিচায় হাঁটছি! নাসিক থেকে নিস (কানের নিকটবর্তী শহর) পর্যন্ত এই জার্নিটা অসাধারণ।’

ভিডিওর ক্যাপশনে ম্রুনাল লিখেছেন, ‘আমি চাই প্রত্যেকটা মেয়ে এটা দেখুক এবং জানুক, যেকোনও কিছুই সম্ভব। এটা আমার জার্নি- নাসিক থেকে নিস। স্বপ্নের কোনও সীমানা নেই, আপনারও থাকা উচিত নয়।’

Manual1 Ad Code

ফরাসি প্রতিষ্ঠান ‘গ্রে গুজ’র প্রতিনিধি হয়ে কান উৎসবে গেছেন ম্রুনাল। সফরের প্রথম দিন কালো রঙের একটি পোশাকে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। এরপর দ্বিতীয় দিন নিজেকে আবৃত করেন রূপালি শাড়িতে। তৃতীয় দিন লাল গালিচায় হেঁটেছেন সাদা রঙের গাউনে। প্রতিটি পোশাকেই মোহ-মুগ্ধতা ছড়িয়েছেন ‘সীতা রামম’র নূরজাহান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code