বয়োবৃদ্ধ শাকিব খান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:পশ্চিমে ডুবু ডুবু সূর্যটাও নতুন করে উদিত হতে পারে পুবে, মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় তেমনটাই প্রমাণ হলো ঢালিউডের আকাশে। এদিন সূর্য ডুবে অন্ধকার নামার খানিক আগে (৫টা ৪৫ মিনিট) ঢালিউডে নতুন সকাল এনে দিলেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ।

Manual6 Ad Code

প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘প্রিয়তমা’র একটি পোস্টার বা লুক। যা দেখে সোশ্যাল হ্যান্ডেলে যেন নতুন সকাল এলো। এতে শাকিব খানের লুক দেখে বিস্ময়ে ফেটে পড়ছেন সর্বস্তরের সাংবাদিক-শিল্পী-দর্শক-সমালোচক এবং আমজনতা। রীতিমতো বৃষ্টির মতো ভাইরাল।

কারণ, এমন বয়োবৃদ্ধ লুকে এর আগে কখনও দেখা মেলেনি দুই দশকের রাজত্ব করা নায়ক শাকিব খানকে। সবচেয়ে বড় কথা, এতে নায়কের গেটআপ-মেকআপ ছিল শতভাগ পারফেক্ট। যেটার ঘাটতি বরাবরই থেকে যায় ঢালিউড প্রোডাকশনে।

বুধবার বিকাল পৌনে ৫টা নাগাদ এই পোস্টারটি নিজের পেজে প্রকাশ করেন শাকিব খান। যার ক্যাপশনে লেখা ‘আছি তোমারই অপেক্ষায়…’। পোস্টার ও ক্যাপশনে এটুকু স্পষ্ট, ‘প্রিয়তমা’র অপেক্ষায় থেকে বুড়ো হয়েছেন নায়ক, তবু সে প্রহর কাটেনি।

Manual3 Ad Code

পোস্টারটিতে শাকিব খানের মুগ্ধকর লুক আর ক্যাপশন দেখে অনেকে অবশ্য ফিরে গেছেন ১৯ বছর আগের ‘বীর জারা’ ছবির দৃশ্যকল্পে। শাহরুখ ও প্রীতি জিনতা অভিনীত সুপারহিট বলিউডি ছবিতেও বুড়ো হন শাহরুখ। অনেক শেকল ভেঙে অবশেষে দেখা মেলে প্রিয়তমা প্রীতির সঙ্গে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code