স্বর্ণের দাম বাড়ায় স্মারক স্বর্ণমুদ্রার দামও বাড়ল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম সাত হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে। এ নিয়ে এক বছরে দুবার স্বর্ণমুদ্রার দাম বাড়ল। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণমুদ্রার দাম বাড়ানো হয়েছিল।

Manual7 Ad Code

জানা গেছে, এখন থেকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’ এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ শীর্ষক স্বর্ণ স্মারক মুদ্রা বাক্সসহ প্রতিটি ৬০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। এতদিন এ স্বর্ণ স্মারক মুদ্রা ৫৩ হাজার টাকায় বিক্রি হতো।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এর আগে সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি একই কারণে স্বর্ণমুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার টাকা করা হয়। এর আগে ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

Manual8 Ad Code

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেও গত সোমবার (২২ জুন) স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে পাঁচ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৬৯ হাজার ৮৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code