স্বাধীনতাবিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগে মুক্তিযোদ্ধাদের সংখ্যার হিসাব তুলতে গিয়ে নিজের স্বাধীনতাবিরোধী অবস্থানকেই সুস্পষ্ট করেছেন। আওয়ামী লীগ সম্পর্কে এই ধরনের অবমাননাকর বক্তব্য বিএনপির স্বাধীনতাবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কেউ আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে চাইলে তারাই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।’

শুক্রবার (৫ মে) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য ‘হাস্যকর ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Manual2 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি পুরনো দল। কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন। কারণ তার চিন্তা-চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনও মিল ছিল না। আজ যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তুলতে চান, তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে কারা মুক্তিযোদ্ধা ছিলেন?’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code