স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় পাকিস্তান জানে: সেনাপ্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সীমান্তে ‘ভারতীয় কার্যকলাপের বিরুদ্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের অভাবের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সেইসঙ্গে তিনি নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

পাকিস্তানের ৭৬তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্যকালে তিনি এই নিন্দা জানান। আজাদী প্যারেডে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, ‘কষ্টার্জিত স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় পাকিস্তান তা জানে।’

Manual5 Ad Code

জেনারেল মুনির দেশের বিপুল সম্পদ ও যুবসমাজের উৎসাহের প্রশংসা করে তাদের বিশ্বাস, ঐক্য ও শৃঙ্খলায় অবিচল থাকার আহ্বান জানান।

এ সময় তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য ও পাকিস্তান সৃষ্টির চেতনার ওপর জোর দিয়ে জাতির প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code