প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় নারী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার প্রেমের টানে পাকিস্তানে গেছেন আঞ্জু নামের এক ভারতীয় নারী। স্বামী-সন্তান ফেলে কেবল প্রেমিকের প্রেমিক নসরুল্লাহর সঙ্গে দেখা করার জন্য তিনি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যান। রোববার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী বিবাহিত আঞ্জু উত্তর প্রদেশের কাইলর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজস্থানের আলওয়ার জেলায় বসবাস করেন। বর্তমানে তিনি প্রেমিক নসরুল্লাহর সঙ্গে খাইবার পাখতুনখোয়ার উপপার দির জেলায় অবস্থান করছেন।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী নসরুল্লাহ মেডিকেলে কাজ করেন। তাদের কয়েক মাস আগে ফেসবুকে পরিচয় হয় আর সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্জু এক মাসের জন্য পাকিস্তান সফর করছেন এবং তার ছেলে বন্ধুকে বিয়ে করতে তিনি এখানে আসেননি। পাকিস্তানে প্রবেশের পর ভারতীয় এই নারী প্রাথমিকভাবে পুলিশের হেফাজতে থাকলেও জেলা পুলিশ তার ভ্রমণ নথি যাচাই করার পরে তাকে ছেড়ে দেয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code