স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধিঃ   ইতালির ভেনিসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলান বার্তা পত্রিকার আয়োজনে ভেনিস ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা সমিতির পৃষ্টপোষকতায় স্বাধীনতা কাপ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।

স্থানীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় ভেনিস ক্রিকেট ক্লাবের গ্রিন ও সাদা দল অংশগ্রহণ করে। গ্রিন দলের অধিনায়ক নাজমুল টসে জয়লাভ করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে সাদা দলের অধিনায়ক রাজীবের দল খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭৫ রান সংগ্রহ করে। এক রানে জয়লাভ করে গ্রিন দল।

Manual5 Ad Code

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলান বার্তা পত্রিকার সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক শাহাদাত হোসাইন,যুগ্ম সম্পাদক আজাদ খান,১নং সদস‍্য শরীফুল আলম মৃধা,সহ সভাপতি আলমগীর হোসাইন অর্থ সম্পাদক কবির হোসাইন,প্রচার সম্পাদক নুরে আলম, আপ‍্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

Manual6 Ad Code

খেলা উপভোগ করেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী রোনাক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, আব্দুল মান্নান, আমজাদ হাসেন প্রমুখ । পরিশেষে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়দের কে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

Manual4 Ad Code

এছাড়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে আয়োজন করার জন্য মিলান বার্তা পরিবারকে সম্মাননা পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ এবং আয়োজকদের পক্ষ থেকেও কুমিল্লা সমিতির নেতৃবৃন্দদেরকে পৃষ্টপোষকতা করার জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলেই আয়োজক ও খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code