স্বাধীনতা প্রশ্নে ফের গণভোট চায় স্কটল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার প্রশ্নে পুনরায় গণভোট আয়োজন করতে যাচ্ছে স্কটল্যান্ড। আগামী বছরের ১৯ অক্টোবর নতুন গণভোট আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। তবে এমন গণভোট আয়োজনে যুক্তরাজ্য সরকারের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে থেকেই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি আলোচনায় ছিল। মঙ্গলবার নিকোলা স্টার্জন এই বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবের ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code