স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরও ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীন দফতর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যেখানে অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না। এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানেই অন্যায় ঘটবে সেখানেই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল, আমরা সেখানে পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি। যিনি সরবরাহকারী তাকে যেমন সৎ হতে হবে। ঠিক তেমনি যিনি ক্রেতা তারও সৎ হওয়া উচিত। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি বলবো ইন্টারফেয়ারটা কম করার জন্য। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গা শুদ্ধ হওয়া দরকার বলেও মনে করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code