স্মার্টফোনের বাজারে দ্বিতীয় অবস্থানে অ্যাপল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ 

গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। আর প্রতিবেদনে অ্যাপল ভক্তদের জন্য সুখবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহে আবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

Manual2 Ad Code

বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে স্যামসাং। গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ ৬ শতাংশ কমলেও গত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মোট স্মার্টফোন সরবরাহ হয়েছে ৩২ কোটি ৫৫ লাখ ইউনিট।

Manual5 Ad Code

মূলত আন্তর্জাতিকভাবে চিপসেট সংকটের কারণে সরবরাহ কমেছে। তৃতীয় প্রান্তিকে স্যামসাং ৬ কোটি ৯৪ লাখ ইউনিট ফোন সরবরাহ করেছে। যদিও আগের বছরের তুলনায় সেটি ১৩ শতাংশ কমেছে। বিপরীত চিত্র অ্যাপলের ক্ষেত্রে।

Manual3 Ad Code

আইফোন ১৩-এর প্রচুর চাহিদা ও আইফোন ১২-এর অবস্থান এখনো ভালো থাকার কারণে গত তিন মাসে অ্যাপল ৪ কোটি ৯২ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। আর ৪ কোটি ৪০ লাখ ইউনিট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। অপো (৩ কোটি ৬৭ লাখ) এবং ভিভো (৩ কোটি ৪৩ লাখ) তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code