বন্যার্তদের জন্য বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সুনামগঞ্জ, সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। মোবাইল ফোন ব্যবহারকারীদের বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের অফার দিচ্ছে। গ্রামীণফোন সবার আগে উদ্যোগ নিয়েছে। পরে এগিয়ে এসেছে বাংলালিংক ও টেলিটক। বাংলালিংক সিলেটের বন্যাকবলিত এলাকার গ্রাহকদের বিনামূল্যে টক-টাইম (ভয়েস কল) ও ডেটা (ইন্টারনেট) দিচ্ছে। সিলেট অঞ্চলের বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা প্রত্যেকে বিনামূল্যে ১০ মিনিট টক-টাইম ও ১০০ মেগাবাইট ডেটা পাবেন ৩ দিনের মেয়াদসহ। এছাড়া বন্যাকবলিত অঞ্চলের সব প্রিপেইড গ্রাহকের অ্যাকাউন্টের মেয়াদ ৩০ দিন বাড়ানোর পাশাপাশি ইমার্জেন্সি ব্যালেন্সের সীমা ২০০ টাকা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code