স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিতে নারী শিক্ষার হার বাড়ানোর তাগিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: এখন আর জিপিএ ফাইভ পেয়ে কিছু করা যাবে না, যদি না কোনও বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করা না যায়। যেকোনও বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি বাড়াতে, নারীর শিক্ষার হার বাড়াতে হবে। নারীরা যদি আইটিতে বিভিন্ন বিষয়ে বিশেষভাবে দক্ষতা অর্জন করতে পারে তাহলে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।

Manual4 Ad Code

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে বেসিসের আয়োজনে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ‘বেসিস সফটএক্সপো-২০২৩-’তে প্রথমদিন নারীদের সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

প্রযুক্তিতে নারী এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে নারীর অন্তর্ভুক্তি ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আয়োজিত হয় এই বিশেষ সেমিনার। ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের সহযোগিতায় অধিবেশনটি যৌথভাবে আয়োজন করে বেসিস ও বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাব্লিউআইটি)।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code