স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোডিং ও আইসিটির গুরুত্ব দিয়ে কাজ করবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অন্যদের মধ্যে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক, উদ্যোক্তা, বেসরকারি সংস্থা ব্রাকের প্রতিনিধিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code