১ জানুয়ারি ডিএনসিসিতে চালু হচ্ছে ‘নগর অ্যাপ’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ত, নিউইয়র্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কথাগুলো জানাতে দীর্ঘদিন অপেক্ষা থাকতে হবে না। ‘নগর অ্যাপে’র মাধ্যমে সহজেই নাগরিকরা দুর্ভোগের কথাগুলো সিটি করপোরেশনকে জানাতে পারবেন। এ জন্যই ডিএনসিসিতে চালু হচ্ছে ‘নগর অ্যাপ’। ২০২১ সালের ১ জানুয়ারিতে ডিএনসিসি চালু করতে যাচ্ছে ‘নগর অ্যাপ’। নগর অ্যাপে’র মাধ্যমে নাগরিকরা সরাসরি সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) ফেসবুক লাইভে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ‘নগর অ্যাপে’র কথা জানালেন। ‘জনতার মুখোমুখি নগর সেবক’ শিরোনামের এই ফেসবুক লাইভের শুরুতেই ডিএনসিসির মেয়র বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘নগর অ্যাপ’ ২০২১ সালের প্রথম দিন ১ জানুয়ারি চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে নগরবাসীরা আমাদের কাছে তাদের সমস্যা, মতামত, পরামর্শ ইত্যাদি সরাসরি জানাতে পারবেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ে তুলব। এটা তারই অংশ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code