

ডেস্ক নিউজ: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাং মোবাইল ফোন বাংলাদেশ একটি ফটোগ্রাফি ক্যাম্পেইনের আয়োজন করেছিল। সম্প্রতি ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতুর ছবি তুলে ইতোমধ্যে একটি ‘গ্যালাক্সি ট্যাব এ’ জিতে নিয়েছেন অপুর্ব জুনাইদ। শিগগিরই ক্যাম্পেইন সেরা ছবি ও প্রথম স্থান অধিকারীর নামসহ বাকি বিজয়ীদের নাম ঘোষণা করবে স্যামসাং। শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চালু থাকা স্যামসাংয়ের এ ক্যাম্পেইনটি ফটোগ্রাফিপ্রেমীদের মাঝে বিপুল সাড়া ফেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্যামসাং ভক্তরা পদ্মা সেতুর ছবি তোলেন। জমা পড়া ছবিগুলো যাচাই-বাছাই শেষে বর্তমানে বিচারকরা বিজয়ীদের নির্বাচিত করছেন। প্রথম পুরস্কার অর্জনকারীর হাতে একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা তুলে দেওয়া হবে। দ্বিতীয় থেকে দশম স্থান অধিকারকারীদের প্রত্যেকের হাতে একটি করে স্যামসাং গ্যালাক্সি ট্যাব তুলে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় অপুর্ব জুনাইদ গ্যালাক্সি ট্যাবটি জিতে নেন।