স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : গ্রিনপিস আজ বৃহস্পতিবার জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় স্লোভাকিয়ার ভালুক নিধনের বিরুদ্ধে তারা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি অভিযোগ দায়ের করেছে। স্লোভাক সরকার এপ্রিল মাসে ৩৫০টি কার্পাথিয়ান বাদামি ভালুক হত্যার অনুমোদন দিয়েছে। কারণ হিসেবে ‘ভালুক মানুষের জন্য বিপজ্জনক’ এবং এদের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। গ্রিনপিসের পোল্যান্ড শাখার মুখপাত্র কাটারজিনা বিলেভস্কা বৃহস্পতিবার এএফপি’কে বলেন, ‘গ্রিনপিস স্লোভাক সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে। কারণ, এই ভালুক নিধনের ঘটনাগুলো পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি ঘটছে।’

Manual2 Ad Code

গ্রিনপিস পোল্যান্ডের কর্মী আলেক্সান্দ্রা ভিক্টর বলেন, ভালুকরা প্রায়ই স্লোভাকিয়ার সীমান্ত অতিক্রম করে। স্লোভাক সরকারের গণহারে ভালুক নিধনের সিদ্ধান্ত পোল্যান্ডে বসবাসকারী এই প্রজাতির (প্রায় ১৩০টি) ভালুকের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। তিনি আরো বলেন, ‘ভালুক সীমান্তের ধারণা বোঝে না।’ পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্লোভাকিয়াকে অনুরোধ করেছে, যেন অন্তত ৩০ কিলোমিটার (১৯ মাইল) সীমান্ত অঞ্চলের মধ্যে ভালুক নিধন থেকে বিরত থাকে। তবে এই অনুরোধ উপেক্ষা করা হয়েছে।

স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুসরণ করতে বাধ্য। এ নির্দেশনায় শুধু তখনই ভালুক নিধনের অনুমতি রয়েছে, যখন তারা বস্তুগত ক্ষতি করে বা মানব জীবনের জন্য হুমকি সৃষ্টি করে এবং যখন কেউ নিরুপায় হয়ে পড়ে।  স্লোভাকিয়ায় এ বছর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২০টি ভালুকের আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, স্লোভাকিয়ায় বর্তমানে ১ হাজার  থেকে ১ হাজার ২৭৫টি ভালুক রয়েছে। গত বছর দেশটিতে ৯২টি ভালুককে হত্যা করা হয়েছিল এবং এ বছর আরো ১৬০টি ভালুক হত্যা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রের জনসংখ্যা ৫৪ লাখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code