হজ্জের সময় নারীদের পোশাক নির্ধারণ করল কর্তৃপক্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নারী পূণ্যার্থীরা ওমরাহ পালনের সময় তাদের পছন্দমতো পোশাক পরতে পারবেন। তবে কিছু নীতি মেনে চলতে হবে। মক্কায় ওমরাহ পালনে মুসলিম নারীদের জন্য পোশাক বিধি চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নারী পূণ্যার্থীরা ওমরাহ পালনের সময় তাদের পছন্দমতো পোশাক পরতে পারবেন। তবে কিছু নীতি মেনে চলতে হবে।

Manual4 Ad Code

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, নারীর পরনের পোশাকটি হতে হবে ঢিলেঢালা এবং নিশ্চিত করতে হবে এটি যেন পুরো দেহকে ঢেকে ফেলে। কোনো ধরনের অলংকার পরা যাবে না। সৌদি আরবে ওমরাহ পালনের সবচেয়ে জনপ্রিয় সময়টি খুব শিগগির শুরু হতে যাচ্ছে। এমন সময় এলো এই পোশাক বিধির ঘোষণা।

Manual3 Ad Code

সৌদি আরবের প্রত্যাশা, চলতি মৌসুমে প্রায় ১ কোটি পূণ্যার্থী সারা বিশ্ব থেকে কাবা শরীফে ওমরাহ পালন করতে আসবেন। প্রায় দুই মাস আগে থেকে এই মৌসুম শুরু হয়েছে। হজের ঠিক পরপরই ওমরাহ মৌসুম শুরু হয়। এ বছরের হজে প্রায় ১ কোটি ৮০ লাখ মুসলিম অংশ নিয়েছেন।

পার্সোনাল, ভিজিট ও টুরিস্ট ভিসাধারী ব্যক্তিরা এখন চাইলেই ওমরাহ পালন ও আল রাওদা আল শরিফা (রিয়াজুল জান্নাহ) পরিদর্শন করতে পারবেন, যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর কবর রয়েছে। রিয়াজুল জান্নাহ পরিদর্শনের জন্য এখন অনলাইনে ই-অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন পূণ্যার্থীরা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code