হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসী গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ আর্ত মানবতার সেবায় চুনারুঘাট প্রবাসী গ্রুপ- এই মূলমন্ত্রকে ধারণ করে চুনারুঘাট প্রবাসী গ্রুপের উদ্যোগে ঈদুল আযহা কে সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) সকাল এগারোটায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়৷ এতে উপস্থিত ছিলেন ব্যরিস্টার সায়েদুল হক সুমন, পৌর মেয়র নাজিম উদ্দীন শামসু, ৩নং ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার সহ আরো অনেকেই৷
প্রবাসী গ্রুপের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন রিদয় বলেন, আমরা মানবতার সেবায় প্রবাসী গ্রুপের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি। অতীতে আমরা দুঃস্থ মানুষ কে সহায়তা, করোনার লক ডাউনে ত্রান বিতরণ থেকে শুরু করে, অনেক কাজ করতে চেষ্টা করেছি৷ যা সব সময় অব্যাহত থাকবে।
প্রবাসী গ্রুপের যুগ্ম আহ্বায়ক সমীরণ শীল বলেন আমরা আমাদের এ মহতী কাজ অব্যাহত রাখবো।
উল্লেখ্য, প্রবাসী গ্রুপ চুনারুঘাট ঈদ সামগ্রী হিসেবে প্রায় হাজারো পরিবারে সবকটি ইউনিয়ন ও পৌর শাখার মাধ্যমে সামগ্রী পৌঁছাতে কাজ করছে।
প্রবাসী গ্রুপের প্রতি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code