হযরত ছাতাপীর রহ. স্মৃতি পরিষদের প্রবাসী সংবর্ধনা ও মাসিক সভা সমপন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের প্রবাসী সংবর্ধনা ও মাসিক সভা সম্পন্ন।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (আল-মদিনা হোটেল) ১৬/০৯/২০২২ইং শুক্রবার বাদ মাগরিব সংগঠনের সভাপতি হযরত মাওঃ আব্দুস শুকুর সরকুম’র সভাপতিত্বে ও মাওঃ জাকির হোসেন হানাফীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব বদরুজ্জামান সজল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওঃ এবাদুর রহমান, এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল ইসলাম সোলেমান, সহপ্রচার সম্পাদক মুক্তাদির মজিদ চৌধুরী ফাহিম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আতিকুল ইসলাম লিটু, পৌর আল-ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদি, অফিস সম্পাদক সাইফুর রহমান, সদস্য কামাল আহমদ, সুহেল আহমদ সিদ্দিকি, সিরাজ মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
উল্লেখ্যঃ সংগঠনের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম লিটু, নির্বাহী সদস্য সুমন আহমদ, জামিল আহমদ স্বদেশে আসায় তাদের সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code