হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য ওমান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালী বিষয়ে আলোচনার জন্য শনিবার ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এই সফরের মূল আলোচনা হবে হরমুজ প্রণালী ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে। তিনি জানান, গত এক থেকে দুই মাস ধরে ওমানের সঙ্গে যে আলোচনা চলছে, তারই ধারাবাহিকতারই অংশ এই সফর।

Manual7 Ad Code

হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের জবাবে ইরান কার্যত এই কৌশলগত নৌপথটি বন্ধ করে দিয়েছিল।পরে গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই সংঘাতের অবসান ঘটে। তবে এরপরও বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই হরমুজ প্রণালী নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে।

তেহরান জোর দিয়ে বলছে, এই নৌপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকা উচিত। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ইরান এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের ইচ্ছার কথাও জানিয়েছে।যুদ্ধের আগে এমন কোনো ক্ষমতা ছিল না। এই প্রণালীটি ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সাধারণত কোনো পক্ষই এর মধ্য দিয়ে চলাচল বাধাগ্রস্থ করতে বা টোল আদায় করতে পারে না।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code