হরিয়ানা ও জম্মু–কাশ্মীরে পরাজয়ের পথে ক্ষমতাসীন বিজেপি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেস জোটের কাছে পরাজিত হওয়ার পথে ক্ষমতাসীন বিজেপি জোট। শনিবার (৫ অক্টোবর) রাতে বুথ ফেরত জরিপগুলো তথ্য অনুযায়ী, হরিয়ানায় বিজেপির এক দশকের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। জম্মু–কাশ্মীরে কংগ্রেসের জোট ন্যাশনাল কনফারেন্স এগিয়ে রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

বুথ ফেরত জরিপ অনুযায়ী, হরিয়ানার ৯০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৫৫টি। বিজেপি পেতে পারে ২৪টি আসন। সরকার গঠনে প্রয়োজনীয় ৪৫ আসন। জম্মু–কাশ্মীরে ৯০ আসনের মধ্যে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ৪৩ আসন। আর বিজেপি পেতে পারে ২৬ আসন। এখানেও সরকার গঠনে প্রয়োজন ৪৫ আসন।

Manual7 Ad Code

এই দুই রাজ্যের বিধানসভার ভোট তাই সাধারণ নির্বাচনে খারাপ ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপির জন্য আরও একটি ধাক্কা হতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code