হাইটেক পার্কে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাইটেক পার্কে হাজারো মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি দেশের আর্থ-সামাজিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টায় বরিশাল নগরীর নথুল্লাবাদে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে সেখানে তিনটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে তাদের জন্য গতানুগতিক পেশার পরিবর্তে অনলাইনে কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code