‘হাওয়া’র জন্ম গুলশানে ওষুধের দোকানের সামনে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পরাণ’ জ্বরে এখনও ভুগছে দর্শক, তবে নতুন করে কাঁপার কারণ হচ্ছে ‘হাওয়া’। দিন যতো গড়াচ্ছে, বাড়ছে ততো গতি। মেজবাউর রহমান সুমনের এই ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ জুলাই। এরমধ্যে গান সুপারহিট। প্রশংসিত ট্রেলার-পোস্টার। দেশের অধিকাংশ মাল্টিপ্লেক্সে ছবিটির আগাম টিকিটও শেষ প্রায়! এই পর্যায়ে নির্মাতা জানালেন তার ভেতর ‘হাওয়া’ জন্মের গল্প।
সুমন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমি একদিন গুলশানে এক ওষুধের দোকানে যাই। অষুধ কিনবো এমন সময় কয়েকজন বেদেনী আমাকে এসে ঘিরে ফেলে! টাকা চায়। তাদের হাতে ছোট ছোট বাক্স। অনুমান করতে পারি ওগুলোতে সাপ। আমি আসলে তখন ঘাবড়ে যাই। কেন জানি ভয় পেয়ে যাই। ফলে ওয়ালেট খুলে টাকা যে দেবো, সেই শক্তি বা সাহসটুকুও হারাই। মুহূর্তে দৌড়ে আমি পার্কিংয়ে রাখা গাড়িতে উঠে বসি। এরপর ওরা আমার ড্রাইভিং সিটের পাশে এসে গ্লাসের কাছে দাঁড়ায়। হাত পাতে। আমি তখন ওয়ালেট থেকে টাকা বের করে পাশের সিটে রাখি। ওরা ঘুরে ওপাশে গিয়ে গ্লাসের ফাঁক দিয়ে টাকাটা নিয়ে চলে যায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code