কেন টম ক্রজের এই প্রত্যাখ্যান?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসরটিও করোনার কারণে প্রায় আড়ম্বড়হীন ! এই আসরে সামনের সারির তিনটি করে পুরস্কার জিতে নিয়েছে অস্কারজয়ী জেন ক্যাম্পিয়নের ওয়েস্টার্ন ঘরানার ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবং স্টিভেন স্পিলবার্গের সংগীত নির্ভর ‘ওয়েস্ট সাইড স্টোরি’। এবার সাদামাটা আয়োজনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। হলিউডের শীর্ষস্থানীয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের ঝলমলে উপস্থিতি দেখা যায়নি।

Manual6 Ad Code

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কার পেয়েছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’। ১৯৫৭ সালের সংগীতনির্ভর মঞ্চনাটকের এই রিমেকে স্টিভেন স্পিলবার্গ দেখিয়েছেন একজোড়া তরুণ-তরুণীর প্রেম। তাদের গায়ের রঙ আলাদা এবং তারা বিপক্ষ দুটি পথ-নৃত্যদলের সদস্য।

ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েস্ট সাইড স্টোরি’ আরও দুটি পুরস্কার পেয়েছে। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) হয়েছেন র্যাচেল জেগলার। ২০ বছর বয়সী এই তরুণীর এটাই প্রথম চলচ্চিত্র। ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে তার সহশিল্পী আরিয়ানা ডিবোজ পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার। দুই অভিনেত্রীই অশ্বেতাঙ্গ।

অ্যামাজন স্টুডিওসের ‘বিইং দ্য রিকার্ডোস’ ছবির জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) পুরস্কার পেয়েছেন নিকোল কিডম্যান। এতে কিংবদন্তি আমেরিকান অভিনেত্রী লুসিল বলের ভূমিকায় দেখা গেছে অস্ট্রেলিয়ান এই তারকাকে। পঞ্চাশের দশকে ‘আই লাভ লুসি’ সিটকম নির্মাণকালে স্বামী কিউবান-আমেরিকান তারকা ডেসি আরনাজের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে ছবিটিতে।

এদিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের চাকচিক্য কোটি কোটি দর্শককে টিভি সেটের সামনে বসিয়ে রাখে। লালগালিচায় দেখা যায় তারকা সমাহার। কিন্তু এবার নজিরবিহীন চিত্র। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে কোনও কৃষ্ণাঙ্গ সদস্য না থাকা ব্যাপক সমালোচিত হয়। ক্যালিফোর্নিয়ার দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে জানায়, হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের ৮৭ ভোটারের সবাই যুক্তরাষ্টÌ ভিত্তিক সাংবাদিক এবং তাদের মধ্যে কোনো কৃষ্ণাঙ্গ নেই। এছাড়া হলিউডের প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠনটির ঘনিষ্ঠতার কারণে মনোনীত ও বিজয়ী নির্বাচনে প্রভাব পড়ে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Manual4 Ad Code

এই বিতর্কের মাঝে গত বছরের মে মাসে টম ক্রুজ তার জেতা তিনটি গোল্ডেন গ্লোব ট্রফি ফেরত পাঠান। অন্য অনেক অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এবারের আসর বর্জনের ইচ্ছা প্রকাশ করে। তাদের সমর্থন দিয়ে এনবিসি নেটওয়ার্ক অনুষ্ঠানটি সম্প্রচার করেনি। তবে টম ক্রজের এই প্রত্যাখ্যান প্রসঙ্গে তিনি সামাজিক শিষ্টাচারের কারন বলে উল্লেখ করেন। যা নিয়েও তৈরি হয় দ্বিধা বিভক্তি।

Manual5 Ad Code

এদিকে, রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে ঘরোয়া আয়োজনে অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার ও অভিনেত্রী জেমি লি কার্টিসের একটি করে ভিডিও বার্তা দেখানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code